কুলাউড়ায় অপারেশন “হিল সাইট” সম্পন্ন, বিস্ফোরক উদ্ধারসহ আটক ১৩! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

কুলাউড়ায় অপারেশন “হিল সাইট” সম্পন্ন, বিস্ফোরক উদ্ধারসহ আটক ১৩!

  • শনিবার, ১২ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা প্রতিবেদক:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি এলাকায় জঙ্গি আস্তনায় অভিযান সমাপ্ত হয়েছে। সেখান থেকে ৪ পুরুষ ৬ নারীসহ ৩ শিশুকে আটক করেছে ঢাকা কাউন্টার টেররিজম পুলিশ । জঙ্গি এ আস্তনা থেকে আরো অন্তত ১৫- ২০ জঙ্গি পালিয়েছে বলে ধারণা করছে প্রশাসন।

গতকাল রাতভর এ আস্তনাটিতে অভিযান পরিচালনা শেষে আজ (১২ আগস্ট) শনিবার সকাল ৬টায় ঢাকা কাউন্টার টেররিজম পুলিশের সহকারী কমিশনার শফিকের নেতৃত্বে অভিযান থেকে ৩ কেজি বিস্ফোরক, ৫০ টি ডানোনেটর, নগদ প্রায় ৩ লক্ষ টাকা, জঙ্গি সদস্যদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

এর আগে শুক্রবার ( ১১ আগস্ট) রাত ৮টার পর থেকে উপজেলার কর্মধা ইউনিয়ন পূর্ব টাট্টিউলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল ৭টার দিকে বাড়িটিতে অভিযান শুরু হয়।

কর্মধা ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাহমুদা আক্তার বলেন, যে বাড়িতে অভিযান চালানো হচ্ছে; ওই বাড়ির বাসিন্দারা স্থানীয় নয়। কয়েক দিন আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছে তারা।

Manual5 Ad Code

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি পাহাড়ে অভিযান চালাচ্ছে সিটিটিসি। সেখানে নতুন স্থাপিত একটি বাড়ি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

ইউপি চেয়ারম্যান আরও জানান, ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিমের সঙ্গে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও ঘটনাস্থলে আছে। নিরাপত্তাজনিত কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি মো. আব্দুস ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!