কুলাউড়ার দিলদারপুর স্কুলে মতবিনিময় ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার দিলদারপুর স্কুলে মতবিনিময় ও সংবর্ধনা

  • মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষায় গুনগত মান উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সম্মানিত অভিভাবকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে দিলদারপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসম কামরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ দাশ।

Manual4 Ad Code

সহকারী শিক্ষক বিমল কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল চেয়ারম্যান ফজলুল আউয়াল, মুক্তিযোদ্ধা রজব আলী, সাংবাদিক আবদুল আহাদ, উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বুলবুল, শিক্ষক চন্দন কুমার পাশী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোমিন, অভিভাবক সারওয়ার আলম প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা তাহেরা জান্নাত রিচি, গীতা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী শান্তা দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমনা বর্ধন রুপা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!