বড়লেখায় রাতের আধারে সাবেক শিবির নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বড়লেখায় রাতের আধারে সাবেক শিবির নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা ডিগ্রী কলেজ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হকের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা-ভাংচুর চালিয়েছে। গত বুধবার রাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের কলারতলি পার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিবির নেতা এনামুল হক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক দায়িত্বশীল ও সাবেক শিক্ষক মো. সমজিদ আলী মাস্টারের ছেলে। হামলা ও হুমকি-ধমকির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিবির নেতার বড়ভাই মোহাম্মদ মইনুল হক থানায় জিডি (নং-১০০২) করেছেন।

জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক দায়িত্বশীল ও সাবেক শিক্ষক মো. সমজিদ আলীর মেজো ছেলে মো. এনামুল হক বড়লেখা ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক। প্রায় ১৩ বছর ধরে তিনি প্রবাসে রয়েছেন। দেশে থাকাকালিন রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় তিনি একটি মহলের হুমকি-ধমকি ও আক্রোশের শিকার হন। প্রতিপক্ষের লোকজন বাড়িতে গিয়েও হামলার চেষ্টা চালিয়েছে। প্রাণনাশের আশংকায় বাবা-মা ও ভাইয়েরা তাকে বিদেশে পাঠিয়ে দেন। এরপরও দুর্বৃত্তের নানা হুমকি-ধমকির কারণে পরিবারের লোকজন বাড়ি তালাবদ্ধ করে বড়লেখা শহরে ভাড়া বাসায় থাকেন। মাঝেমধ্যে একজন কেয়ারটেকার থাকেন। পরিবারের লোকজন কয়েকদিন পর পর বাড়িতে গিয়ে ঘর দোয়ারের রক্ষণাবেক্ষন করে আসেন।

Manual6 Ad Code

Manual8 Ad Code

মো. এনামুল হকের বড়ভাই মোহাম্মদ মইনুল হক জানান, রাজনৈতিক ও সামাজিক কারণে আমার ছোটভাই বিভিন্ন সময় প্রতিপক্ষের হুমকি-ধমকির শিকার হয়েছে। বাড়িতে গিয়েও তার উপর হামলার চেষ্টা চালানো হয়। প্রাণনাশের আশংকায় আমরা তাকে বিদেশ পাঠিয়ে দেই। তাকে বিদেশ পাঠানোর পর আমরাও বাড়িতে থাকি না। মাঝেমধ্যে বাড়িতে গিয়ে ফলফসলাদি দেখাশুনা ও ঘরদোয়ার পরিস্কার পরিচ্ছন্ন করি।

Manual1 Ad Code

বাড়ির কেয়ারটেকার ফারুক আহমদ ও প্রতিবেশি জাকির হোসেনের বরাত দিয়ে মোহাম্মদ মইনুল হক জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে অজ্ঞাতনামা ৫/৬ দুর্বৃত্ত ঘরের টিনের চালে ঢিল মারতে মারতে বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা আমার ছোটভাই মো. এনামুল হকের নাম ধরে ডাকাডাকি ও অশ্লীল গালিগালাজ করতে থাকে। কেয়ারটেকার দরজা খোলতেই তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। এসময় হাল্লা চিৎকারে প্রতিবেশি জাকির হোসেন এগিয়ে আসেন। ফারুক আহমদ ও জাকির হোসেন তাদেরকে এনামুল হক বাড়িতে নেই, কয়েক বছর ধরে সে বাড়িতে আসে না বলতেই ক্ষীপ্ত ও উত্তেজিত হয়ে বলে ‘সে বাড়িতে আসলে তাকে তারা খুন করবে বলে হুমকি দেয়।’ দুর্বৃত্তদের অশ্লীল গালি-গালাজ এবং এনামুল হক দেশে আসলে তাকে হত্যার হুমকিতে আমরা আতংকিত। এব্যাপারে শুক্রবার সন্ধ্যায় আমি থানায় জিডি করেছি।

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনার বিষয়ে মো. এনামুল হকের ভাই মোহাম্মদ মইনুল হক থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!