বড়লেখায় বুক সপ উদ্বোধন ও ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখায় বুক সপ উদ্বোধন ও ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় মাছরাঙা বুক সপের উদ্বোধন ও তরুণ সমাজসেবক জাবেদুল ইসলাম সবুজের ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টায় পৌর শহরের উত্তর চৌমুহনীর ফরিজ আলী ম্যানশনে এ অনুষ্ঠানের আয়োজন করে মাছরাঙা প্রকাশন। এতে সভাপতিত্ব করেন মাছরাঙা প্রকাশনের প্রকাশক আবুল কাশেম।

শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল খালিক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, নারীশিক্ষা একাডেমি অনার্স  কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ ও প্রভাষক সঞ্জিত কান্তি দেব, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের লেখক জাবেদুল ইসলাম সবুজ, মাছরাঙা প্রকাশনের নির্বাহী কর্মকর্তা লেখক মৃণাল কান্তি দাস প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!