কুলাউড়ায় বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টারে জার্মানীর বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টারে জার্মানীর বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার ও আলো ভুবন ট্রাস্ট এর তত্ত্বাবধানে জার্মানী থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যান এর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং সনোলজিস্ট ও সনোগ্রাফারদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

0১ ডিসেম্বর শুক্রবার বিকেলে বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টারে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) নাঈম আশফাক চৌধুরী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জার্মানী থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যান, আলো ভুবন ট্রাস্টের সেক্রেটারী জেনারেল প্রফেসর ডাক্তার হাসিন অনুপমা আজহারী, হেড অফ সিএসআর কর্ণেল (অবঃ) লিয়াকত আলী খাঁন, ডাক্তার নাহিদা। ডা. মোস্তফা মাহমুদ ইমরান তালুকদারের উপস্থাপনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাজ্জাদ মাহমুদ, ডা. রাসেল আহমদ। প্রশিক্ষণে অংশ নেন সিলেটের বিভিন্ন হাসপাতালের ৯ জন চিকিৎসক।

এছাড়াও বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার ৫ জন সনোগ্রাফার প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রথম দিনই প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!