তিস্তা-কুড়িগ্রাম রেললাইনে নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা নাশকতার আশঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি

তিস্তা-কুড়িগ্রাম রেললাইনে নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা নাশকতার আশঙ্কা

  • বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
তিস্তা-কুড়িগ্রাম রেলপথে রাজারহাটের ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন (নাট-বল্টু) খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেল নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে আশংকা করছে রেল কর্তৃপক্ষ।
খবর পেয়ে বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার (ভুমি) এ বি এম আরিফুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত সময় লাইন মেরামত করেন। এ কারণে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না,তা ও খতিয়ে দেখছে প্রশাসন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আনুমানিক ১১টায় দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের(সিলিপার পিন) বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানাই। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তিনি আরও বলেন,শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর সন্ধ্যা ৭টায় কাউনিয়া থেকে কুড়িগ্রাম শার্টল ট্রেন চলাচল করবে।
রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না কি,অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি কারা, কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত?- তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!