কমলগঞ্জ কৃষি অধিদপ্তরে ১৪ জন উপসহকারীসহ ১৭ কর্মকর্তা-কর্মচারীর পদ শূণ্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কমলগঞ্জ কৃষি অধিদপ্তরে ১৪ জন উপসহকারীসহ ১৭ কর্মকর্তা-কর্মচারীর পদ শূণ্য

  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১৪ জন উপসহকারী কৃষিকর্মকর্তাসহ ১৭টি পদ শুণ্য থাকায় পরামর্শ ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামগঞ্জের কৃষকেরা।

Manual6 Ad Code

উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সুত্র জানায়, কমলগঞ্জ উপজেলায় ২৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তার পদ থাকলেও এর মধ্যে ১৪টি পদ দীর্ঘদিন ধরে শুণ্য রয়েছে। এছাড়া বাকি ৩টি শূণ্য্য পদ হলো উচ্চমান উপসহকারী পদ ১ টি, অফিস সহকারী ১টি ও নাইটগার্ড ১টি পদ শূণ্য রয়েছে। বিশেষ করে ১৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা না থাকায় ইউনিয়ন পর্যায় কৃষকেরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Manual6 Ad Code

উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা জানান, আমরা আউশ, আমনধান ও শীতকালীন সবজীতে বিভিন্ন সমস্যা হলে ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাইনা। একটি ইউনিয়নে ৩জন কর্মকর্তা থাকার কথা সেখানে আছেন মাত্র ১জন। এতে কৃষকেরা সুপরামর্শ না পেয়ে অনেক বিভ্রান্তিতে পড়তে হয় বলে তারা জানান।

পতনঊষার ইউনিয়নের কৃষক আবু আলী বলেন, জমিতে পোকামাকড়ের আক্রমণ বা পঁচা রোগ ফসলে আসলে আগে বা পরে সঠিক সময়ে কখনও কৃষি কর্মকর্তাদের পরামর্শ পাইনি। জমিতে কখন কোন সার বা কীটনাশক দিতে হয় তা স্থানীয় কৃষি দোকানিদের কাছ থেকে জেনে আমরা জানি। সঠিক পরামর্শের অভাবে কাঙ্খিত ফসল উৎপাদন পেতে আমার মতো অনেক কৃষককে নানা ভোগান্তিতে পড়তে হয়।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। একটি ইউনিয়নে ৩জন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা সেখানে অনেক ইউনিয়নে মাত্র ১ জন আছেন। জনবল সংকটের কারণে কৃষকেরা ভোগান্তি পোহাতে হচ্ছে। এইসব শূণ্য পদ গুলোতে যতদ্রুত নিয়োগ দেওয়া হবে তত বেশি সেবা পাবে কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপপরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, খুব শিগগিরই কমলগঞ্জে ২ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া বাদ বাকিদেরকে নির্বাচনের পরে নিয়োগ দেওয়া হবে। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!