কমলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ

কমলগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির উঠনে বসে অনশন করছেন প্রেমিকা। গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন ওই প্রেমিকা। এদিন বিকালে শত মাইল দুর নোয়াখালীর সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই প্রেমিকা।

জানা যায়, গত রমজান মাসে ফেইসবুকের মাধ্যমে ওই নারীর সাথে প্রেমিক উজ্জ্বলের পরিচয় হয়। বিয়ের দাবিতে অনশনে থাকা ওই নারী জানান,প্রায় ১ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক উজ্জ্বল বার বার বিয়ের প্রতিশ্রতি দিলেও এখন সে অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে মেয়েটি মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবোরের লোকজন আসলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!