কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ একর টিলার গুল্মসহ গাছগাছালি পুড়ে ছাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা

কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬ একর টিলার গুল্মসহ গাছগাছালি পুড়ে ছাই

  • বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

Manual6 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের বাঘমারা বন ক্যাম্প সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ বনের (হীড বাংলাদেশ এলাকা) আবারও আগুনে পুড়ে গেছে প্রায় ৬ একর টিলা ভূমি।
বুধবার (১৩ মার্চ ) বিকাল ২টায় আগুন লাগার ঘটনা ঘটেছে। কমলগঞ্জ ফায়ার সাভির্স ৪ ঘন্টার প্রচেষ্ঠায় সন্ধ্যা ৬ টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বনবিভাগের দাবী পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রনে নয়, সেটা হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রনে। অপর দিকে আগুনে প্রায় ৬ একর জায়গার গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে বলে হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী নিশ্চিত করেছেন।
স্থানীয় ও হীড বাংলাদেশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টায় হীডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংল্গন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে হীড বাংলাদেশ কৃতর্পক্ষ ফায়ার সাভির্স দলকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর চেষ্ঠা চালান। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৪ ঘন্টা ফায়ার সাভির্সের দুটি ইউনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণীর মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, হীড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ পরিত্যক্ত বনে বিভিন্ন ছোটবড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করতো। ধারণা করা হচ্ছে, অরক্ষিত  এলাকায় দুস্কৃতিকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের বলেন, লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।
হীড বাংলাদেশ এর লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী বলেন, বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনস্থ টিলায় হঠাৎ করে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সাভির্স দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসাবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইয়া বলেন, আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!