কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু : সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা ১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃত্যু : সড়ক অবরোধ

  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ^াসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Manual8 Ad Code

চা ছাত্র যুব পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকাল ৫ টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহত ও রাস্তা অবরোধের খবর জানার পর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!