কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে!

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  :: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৫৯টি। এ উপজেলায় ৩৪৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৮৫ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৮৯.৮৯ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৭৯টি জিপিএ-৫ লাভ করেছে। প্রথমবারের মধ্যে শতভাগ পাস করেছে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৬০.৪৬ ভাগ।

Manual7 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৭৯টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩৫টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ২৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২৯টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ২০টি, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৬টি, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ১১টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১১টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর
উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে ৩টি, কামুদপুর উচ্চ বিদ্যালয়ে ৩টি ও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৬০.৪৬ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯২.৫০ ভাগ।

Manual4 Ad Code

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় মোট ২৬১টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৭৯টি জিপিএ-৫ লাভ করে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews