বড়লেখার বোবারথলের রাস্তা ও কালভার্ট বিধ্বস্ত-চরম দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে- কুড়িগ্রামে আমীরে জামায়াত বড়লেখা সীমান্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার- ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনা কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ পবিত্র শবেবরাত আজ ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া সম্ভব”-ডাক্তার. আখলাক আহমেদ বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই

বড়লেখার বোবারথলের রাস্তা ও কালভার্ট বিধ্বস্ত-চরম দুর্ভোগ

  • শনিবার, ১৫ জুন, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বৃহত্তর বোবারথল গ্রামের ১০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি ঘূর্নিঝড় রেমাল প্রভাবে সৃষ্ট টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয়ে গেছে। ধসে পড়েছে এলাকাবাসির অর্থায়নে নির্মিত চারটি কালভার্ট। এতে এলাকাবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা গেছে, বড়লেখা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরবর্তী বৃহত্তর বোবারথল গ্রামে রয়েছে একটি হাইস্কুল, চারটি প্রাইমারি স্কুল, দুইটি মাদ্রাসা, দুইটি উপজাতি পল্লী ও একটি বিজিবি ক্যাম্প। ওই এলাকায় অন্তত ১০ হাজার মানুষ বসবাস করেন। তাদের প্রধান জীবিকা কৃষি। প্রতিদিন কৃষিপণ্য বিক্রয়ে উপজেলা সদরে যেতে গিয়ে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। এজন্য গত ৩/৪ মাস পূর্বে এলাকাবাসি চাঁদা তোলে ছোটলেখা-বোবারথল রাস্তাটি সংস্কার করেন। নিজেদের অর্থায়নে বেশ কয়েকটি কালভার্টও নির্মাণ করেন। কিন্তু সাম্প্রতিক ঘূর্নিঝড় রেমাল প্রভাবে সৃষ্ট টানা ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ হয়েছে স্বেচ্ছাশ্রমে সংস্কার করা রাস্তা, কালভার্ট ও রাস্তায় সরকারিভাবে করা আংশিক ইটসলিং। এতে সেই আগের মতোই এলাকার সর্বস্তরের জনসাধরণ দুর্ভোগে পড়েছেন।

Manual5 Ad Code

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটির নালিখাই, কাঠালীগাছ ও চইলতারপুল নামক স্থানের চারটি কালভার্ট ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে ভেঙ্গে গেছে। ঢলের পানিতে ভেঙ্গেছে রাস্তা, উঠে গেছে ইটসলিং। এতে রাস্তাটি আবারও এলাকাবাসীর চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মো. বদরুল ইসলাম, শিক্ষানুরাগি ও সমাজসেবক ফখরউদ্দিন, সাবেক প্রধান শিক্ষক তৈমুছ আলী প্রমুখ জানান, বছরের পর বছর বোবারথলের লোকজন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছিলেন। গত শুকনো মৌসুমে এলাকাবাসির অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়। এছাড়া সরকারিভাবেও কিছু জায়গা ইটসলিং হয়। যার কারণে যাতায়াতের ক্ষেত্রে লোকজনের দীর্ঘদিনের কষ্ট অনেকটা লাঘব হয়। কিন্তু ঘূর্নিঝড় রেমালের কারণে সৃষ্ট টানা ভারিবর্ষণে ও পাহাড়ি ঢলে রাস্তাটির বিভিন্ন জায়গা ভেঙ্গে গেছে। ধসে পড়েছে সদ্য নির্মিত চারটি কালভার্ট। উঠে গেছে রাস্তার ইটসলিং। ফলে আবারও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।

Manual2 Ad Code

ব্যবসায়ি আব্দুল হাছিব জানান, রাস্তা সংস্কার হওয়ায় ছোটলেখা বাজার থেকে বোবারথল বাজারে একবস্তা চাল নিতে খরচ হতো ৪০ থেকে ৫০ টাকা। কিন্ত রাস্তা ধসায় ও কালভার্ট ভাঙ্গায় এখন ব্যয় হচ্ছে ২শ’ থেকে ৩শ’ টাকা। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। তার উপর রাস্তার দুরাবস্থার জন্য মানুষের ব্যয় বাড়ায় সাধারণ জনগণ ও ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

Manual4 Ad Code

এলাকাবাসীর দাবী সরকারিভাবে রাস্তার সংস্কার ও কালভার্ট নির্মাণের জন্য যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, রাস্তা সংস্কার ও কালভার্টগুলো এলাকাবাসির অর্থায়নে নির্মিত হয়ে থাকলে দেখভাল তাদেরকেই করতে হবে। তবে এই রাস্তাটির উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুমোদন পেলে রাস্তার সাথে কালভার্টগুলোও নির্মাণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!