বড়লেখায় ইউপি মেম্বারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় ইউপি মেম্বারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য বিএনপি নেতা আনিছ আহমদের বিরুদ্ধে বিদ্যুৎ রঞ্জন নাথ নামক হিন্দু ব্যক্তির নাম উল্লেখ করে তার কাছে চাঁদা দাবির অভিযোগ তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তি অপ্রপ্রচার চালাচ্ছে। এব্যাপারে ইউপি সদস্য ৩ নভেম্বর থানায় জিডি করেছেন।

Manual5 Ad Code

বিদ্যুৎ রঞ্জন নাথ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিছ মেম্বারের বিরুদ্ধে তার (বিদ্যুৎ রঞ্জন নাথ) কাছে চাঁদা দাবির অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আনিছ মেম্বার তার কাছে কখনও কোনো চাঁদা দাবি করেননি। মুলত শত্রুতাবশত কুচক্রী মহল ফেক আইডি থেকে আনিছ মেম্বারের বিরুদ্ধে তাকে জড়িয়ে অপ্রপ্রচার চালাচ্ছে। আর মেম্বারের প্রতিপক্ষের লোকজন তা ছড়িয়ে দিচ্ছে।

Manual5 Ad Code

থানায় দায়ের করা জিডিতে ইউপি সদস্য আনিছ আহমদ জানান, ২ নভেম্বর রাত ৭ ঘটিকায় তার ব্যবহৃত ফেসবুক আইডিতে দেখতে পান অজ্ঞাতনামা ব্যক্তিরা খালিদ ওয়ালিদ নামক ফেক আইডিতে ছবিসহ তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ, অশ্লীল আজেবাজে কথা লিখে পোষ্ট করেছে। এতে তার সম্মানহানী ঘটছে, পেশাগত ও সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। শুধু তাই নয়, এই আইডি থেকে তাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। উক্ত বাজে পোষ্ট তার প্রতিপক্ষের লোকজন শেয়ার ও লাইক দিয়ে নানা বাজে কমেন্ট লিখে বিব্রত অবস্থায় ফেলছে।

ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, ইউপি সদস্যের জিডির বিষয়টির তদন্ত চলছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেক আইডি সনাক্ত করে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!