কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • বুধবার, ২৬ জুন, ২০২৪

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৫ জুন) বিকালে মাধবপুর মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃদাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাস সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী, মণিপুরি সমাজকল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুল মতিন, আহমদ সিরাজ, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি যোগেশ্বর চ্যাটার্জী। বক্তব্য রাখেন মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারন সম্পাদক শ্যাম কান্ত সিংহ, সাংবাদিক শাহিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বের সিংহ, জেলা কবি মঞ্চের আহবায়ক পুলক কান্তি ধরসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপি মণিপুরি তাঁত বুনন প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল।
পরে ললিতকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার নির্দেশনায় ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার সঞ্চালনায় সংগীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews