বুক রিভিউ || বেতনার বই : বিদ্রোহী বিক্ষোভ || রাশেদ বিন শফিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বুক রিভিউ || বেতনার বই : বিদ্রোহী বিক্ষোভ || রাশেদ বিন শফিক

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

বর্তমান সময়ের সুপরিচিত লেখক কবি ফাহমিদা ইয়াসমিন। তার “বিদ্রাহী বিক্ষোভ” বইটি বেশ মনোযোগ দিয়ে পড়লাম।বইটি পড়ে বই নিয়ে একটা পাঠালোচনা না লিখলেই না হয় মনে হলো।বইটি নিয়ে বলার পূর্বে একটা কথা বলতেই হয় যে,বইটার চমকপ্রদ প্রচ্ছদ আপনার দৃষ্টি কাড়বে, বইটি একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে।খুবই নান্দনিক প্রচ্ছদ। বইয়ের বাইন্ডিংও সুন্দর, বেশ আকর্ষণীয়। বইটি যখন হাতে নিয়ে দু’একটা কবিতা আপনি পড়বেন,তখন বইয়ের সবকটা কবিতা না পড়ে বইটি রাখতে আপনার একদমই মন চাইবে না।

Manual1 Ad Code

“বিদ্রোহী বিক্ষোভ” বইটি কাব্যগ্রন্থ।প্রতিটি কবিতাচয়ন বেশ প্রাণবন্ত। কবি “কষ্টের সমগ্র বরফ কবিতায় বেশ সুন্দর উপমায় বলেছেন..
ভাগ করে নেবো
অল্প জীবনের গল্প গুলো
মিটিয়ে দিবো অসুখের সারাংশ।

আহা কতো মাধুর্যও সাহিত্যরসে ভরপুর কবির কথামালা। এতো সহজ শব্দচয়ন অথচ মর্মাহত কতোই না গভীর।

Manual5 Ad Code

কবি তার “মানুষগুলো এমন কেন” কবিতায় সত্যকে চমতকার ভাবে উপস্থাপন করেছেন, তিনি বলেন
মানুষগুলো এমন কেন
হঠাৎ করে বদলে যায়,
দিনে দিনে হয় পুরাতন
কোন কারণে বলবে হায়।

কবি বাস্তবতাকে তুলে ধরে নিজেকে নিজেই প্রশ্ন করছেন, কবির উপলব্ধি বেশ স্বচ্ছ আর চেতনাবাহী তার লেখাগুলো।

কবির প্রতিটি লেখাই বেশ উচ্চমার্গীয় এবং মমননশীল। দারুণ শব্দচয়ন আর উপমার কারসাজি।

কবি তার “”স্বাধীনতা তুমি””কবিতায় তার পোক্তহাতের স্বাক্ষর রেখেছেন।
এ কবিতায় তিনি বলেন..
স্বাধীনতা তুমি
সদ্য প্রসভিত শিশুর
মুক্ত কান্না,
স্বাধীনতা তুমি
মায়ের কোলে সেই শিশুর
হাসির বন্যা।

Manual5 Ad Code

কবিতাটিতে তিনি নিখুঁতভাবেই স্বাধীনতাকে তুলে এনেছেন।বইটির প্রতিটি লেখা পাঠক মনে চেতনা বিকাশ করবে।দেশও মানুষের প্রতি ভালোবাসাও মমতা সৃষ্টিতে অনুপ্রেরণা জোগাবে বলে আমার বিশ্বাস। কবি’র এই কাব্য সাধানা ধারাবাহীক থাকুক,এবং আমাদেরকে এমন সাহিত্য ভাণ্ডার দিয়ে উপকৃত করবেন এই আশা রাখি।

জেএইচজে

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!