কুলাউড়ার হাজিপুরে : প্রেমঘটিত কারণে কালেজছাত্রের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ার হাজিপুরে : প্রেমঘটিত কারণে কালেজছাত্রের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা নিউজ :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে গত ৩০ মার্চ রোববার প্রেমঘটিত ঘটনার জের ধরে রাজু আহমদ (২০) নামক এক কলেজ ছাত্রের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত রাজু আহমদের পরিবারের লোকজন ৯৯৯ নাম্বারে কল করলে কুলাউড়া থানার এসআই আব্দুল মোহিত তাকে উদ্ধার করেন। বর্তমানে আহত রাজু আহমেদ সিলেট ওসানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Manual4 Ad Code

জানা যায়, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামের সুলতান আহমদ পাখির মেয়ের সাথে একই গ্রামের প্রবাসী মনসুর মিয়ার ছেলে রাজু আহমদের প্রেমের সম্পর্ক ছিলো। রাজু আহমদের পরিবার ছেলের প্রেমের বিষয় জানতে পেরে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব নিয়ে সুলতান আহমদ পাখির নিকট যান। কিন্তু মেয়ের বাবা সেই প্রস্তাবে রাজি হননি। এনিয়ে উভয় পরিবারের মধ্যে চলছে দ্বন্দ্ব। স্থানীয় পর্যায়ে এনিয়ে শালিস বৈঠকও হয়। মেয়েরপক্ষ প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।

রাজু আহমদের পরিবারের অভিযোগ, মেয়ের বাবা অন্যত্র বিয়ে ঠিকঠাক করলে সোস্যাল মিডিয়ায় উভয়ের অন্তরঙ্গ কিছু ছবি প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে মেয়ের চাচা সুফিয়ান মিয়া ও মেয়ের ফূফা হারুন মিয়া গত ৩০ মার্চ বিকেলে পীরের বাজার শমসেরনগর রোডের চেয়ারম্যানের বাগানের চৌমোহনা থেকে একটি প্রাইভেট কারে রাজু আহমদকে জোরপূর্বক তুলে তাদের বসত বাড়িতে নিয়ে নিয়ে যান। খবর পেয়ে ছেলের মা ফরিদা বেগম তাদের বাড়িতে গেলে সুফিয়ান মিয়া, সুলতান আহমদ পাখি, সুরমান মিয়া, হারুন মিয়া মিলে মা ও ছেলেকে নির্যাতন করেন। নির্যাতনকালে মা ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন সুফিয়ান মিয়ার বাড়িতে যেতে চাইলে বাড়িতে কাউকে ঢুকতে দেয়া হয়নি। ছেলের চাচাতো ভাই আক্তার মিয়া ফোনে অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা এবং পুলিশ সুপার মৌলভীবাজারকে উদ্ধারের সহযোগিতা কামনা করেন। এমনকি ৯৯৯ কল করেও সহযোগিতা চান।

Manual4 Ad Code

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই আব্দুল মোহিত আহত অবস্থায় রাজু আহমদ ও তার মা ফরিদা বেগমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উভয়কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার এসআই আব্দুল মোহিত জানান, আমি তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তারা সিলেট ওসমানী হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।

Manual4 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: নুরুল আবছার জানান, প্রেমঘটিত ব্যাপার। স্থানীয়ভাবে বিষয়টা মিমাংসাও হয়েছিলো। ঘটনার দিন নাকি ছেলে মোটরসাইকেল নিয়ে মেয়ের বাড়িতে গেছে। স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। মেয়ের পক্ষ পর্নগ্রাফির একটা মামলাও দিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!