কুলাউড়ায় পালানোর ৪ ঘন্টার মধ্যে আটক হলো আসামী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় পালানোর ৪ ঘন্টার মধ্যে আটক হলো আসামী

  • শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক নয়ন (২৬) নামের এক তরুণ পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে থানা থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। পালানোর ৪ ঘন্টার মধ্যে পুলিশের চিরুনি অভিযানে রেলস্টেশন থেকে তাকে ফের আটক করা হয়।

Manual1 Ad Code

পরে তার বিরুদ্ধে থানা থেকে পালানোর মামলা দায়েরের পর তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। নয়ন শ্রীমঙ্গল পৌর শহরের মুসলিমবাগে একটি বাসায় ভাড়া থাকেন। শনিবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।

Manual1 Ad Code

তিনি বলেন, পৌর শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়নসহ দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে এসআই কক্ষে আটকে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়ন শৌচাগারে যাওয়ার কথা জানালে ওই কক্ষের বাইরে দায়িত্বে থাকা নারী কনস্টেবল দরজা খুলে দিলে নয়ন তাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যান। এরপর তাকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করলে রাত সাড়ে ১০টার দিকে রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

ওসি আরও বলেন, নয়নের বিরুদ্ধে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানায় ৫টি মামলা রয়েছে। থানা থেকে পালানোর অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!