আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ স্বৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে আমার দেশ পাঠকমেলার আয়োজনে কুলাউড়ায় মানববন্ধন হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় কুলাউড়া পৌর সভার সম্মূখে প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও আমার দেশ কুলাউড়া প্রতিনিধি প্রেসক্লাব সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান।

Manual5 Ad Code

Manual5 Ad Code

উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, পতুর্গাল প্রবাসী বিএনপি নেতা ও দেশ দিগন্তের সম্পাদক শেখ নিজামুর টিপু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নয়া দিগন্তের প্রতিনিধি ময়নুল হক পবন, দিনকাল প্রতিনিধি মুক্তাদির হোসেন, খোলাকাগজের প্রতিনিধি তাজুল ইসলাম, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী, জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের পৌর সাধারণ সম্পাদক এম এ জলিল, পৌর জামায়াতের ওয়ার্ড সম্পাদক আবুল কাসেম সোহেল, আমার দেশ পাঠকমেলার আহবায়ক আব্দুল আজিজ উজ্জল, রূপালী বাংলা ও এনটিভি প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, দেশকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতা প্রতিনিধি পাবেল বক্স, দৈনিক গণ জাগরণ প্রতিনিধি ইয়াছিনুর রহমান নাঈম, মানব ঠিকানার রিপোর্টার আব্দুল ছালিক, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক তানিম হোসেন রুহিন, বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলনের অন্যতম নেতা শামীম আহমদ, ইব্রাহীম আলী, সাদিম আহমদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা এ মামলার ঘটনায় তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমার দেশ সম্পাদক ও প্রকাশকসহ অন্যান্য সাংবাদিকদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!