রাষ্ট্র কাঠামোতে হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রাষ্ট্র কাঠামোতে হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক

  • সোমবার, ২৬ মে, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক:: রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

Manual3 Ad Code

সোমবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র।

পোস্টে শরিফ ওসমান হাদী বলেন, খুনি হাসিনার সেবাদাসদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করতে সবার প্রতি আহ্বান করছি।‘রাষ্ট্র কাঠামোতে হাসিনার রেখে যাওয়া দিল্লির সেবাদাস গোষ্ঠী বনাম সার্বভৌম বাংলাদেশের জনগণ! অস্তিত্বের এই অনিবার্য লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য ঐক্যবদ্ধ প্রস্তুতি নিতে সমগ্র বাংলাদেশকে আহবান জানাচ্ছি। বাংলাদেশের বিজয়ের আগ পর্যন্ত জুলাই চলবে।’

হাদীর সেই পোস্টের মন্তব্যের ঘরে রিপন সরদার নামের একজন লেখেন, ‘সচিবালয়কে স্বৈরাচারের প্রেতাত্মা মুক্ত করতে হবে এবং ব্রিটিশ আমলে তৈরি আমলাতন্ত্রের আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি রাখতেই হবে।’

মাহির ফয়সাল আকাশ লেখেন, ‘ছাত্র-জনতার উচিত সচিবালয় ঘেরাও দেওয়া।’

হাদীর পোস্টকে সহমত পোষণ করে সোহেল লেখেন, ‘সহমত সচিবালয়ের সব স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

Manual4 Ad Code

মিনহাজ উদ্দীন লেখেন, কাদের আশকারা পেয়ে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে সেটা বুঝার বোধশক্তি দেশের ছাত্র-জনতার আছে। ’

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনকে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন, তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে।’

সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশে হান্নান লেখেন, ‘আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু চব্বিশ-পরবর্তী সময়ে এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার—সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না, পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে, নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।’

Manual8 Ad Code

এদিকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান নেন। এ সময় ফটক বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভাগ করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ জারির পর থেকে আন্দোলন করছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!