ছাতকে শতভাগের ওপরে রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

ছাতকে শতভাগের ওপরে রাজস্ব আদায় করেছেন এসিল্যান্ড

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) :: 

সুনামগঞ্জ জেলার মধ্যে ভূমি উন্নয়কর (খাজনা) আদায়ে শ্রেষ্টত্ব অর্জন করেছেন ছাতক উপজেলা ভূমি অফিস। ভূমি অফিসে সেবা নিতে আসা সকল নাগরিকদের তিনি হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছেন নির‌বে। কমেছে জনভোগান্তি, আর বৃদ্ধি পা‌চ্ছে সরকারী রাজস্ব ও জনসেবার মান। নিজ কর্মগুণে জয় করেছেন সাধারন মানুষের মন। সততা ও কর্মদক্ষতায় পাল্টে দেন ছাতক উপজেলা ভূমি অফিসের সকল কার্যক্রমের সার্বিক চিত্র। মানবিক সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন তিনি।

Manual3 Ad Code

২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৫০ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।

ছাতক উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় ক‌রেন ১ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩ শত ৩৫ টাকা। এদিকে  ২০২৪-২৫ অর্থবছরে সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা।

Manual7 Ad Code

সে হিসেবে গত ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে ৫০ লাখ টাকার বেশি ভূমি রাজস্ব আদায় হয়। সাধারণ ভূমি উন্নয়ন করের দাবি ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৯ শত ৮৩ টাকার বিপরীতে আদায় হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার ৬ শত ২৮ টাকা। যেখানে আদায়ের হার ১০২.৭৮ শতাংশ। সাধারণ আর সংস্থার ভূমি উন্নয়ন কর মিলিয়ে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৯ শত ৪৭ টাকা । যেখানে ২০২৪-২৫ অর্থ বছরে আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ১২ হাজার ৯ শত ৫৮ টাকা। সুনামগঞ্জ জেলার সকল উপজেলার মধ্যে ছাতক উপজেলার সমন্বিত ভূমি উন্নয়ন কর আদায় সর্বোচ্চ। ২য় স্থানে রয়েছে জগন্নাথপুর উপজেলা যেখানে সমন্বিত আদায় ২ কোটি ৯ লাখ ১৯ হাজার ৭ শত দশ টাকা।

Manual2 Ad Code

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, তি‌নি যোগদানের পর থেকেই সাধারণ জনগণকে স্বচ্ছ সেবা পৌছে দেয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদ্দ্যোগে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভূমি উন্নয়ন কর পরিশোধের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছেন।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার ছাতক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা শতভাগের উপরে ভূমি উন্নয়ন কর আদায় করেছি যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০ লক্ষ টাকা বেশি। অত্র উপজেলার সকল সচেতন ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় এবং  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এ সাফল্য। আশা করি রাজস্ব আদায়ের এ সাফল্যের ধরা অব্যাহত থাকবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!