আদালতে দুদকের আবেদন- সাবেক পরিবেশমন্ত্রী ও তার পরিবার নামীয় ৮ ব্যাংক হিসাব জব্দ, প্লট ক্রোকের নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আদালতে দুদকের আবেদন- সাবেক পরিবেশমন্ত্রী ও তার পরিবার নামীয় ৮ ব্যাংক হিসাব জব্দ, প্লট ক্রোকের নির্দেশ

  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

আদালত প্রতিবেদক, ঢাকা::

Manual5 Ad Code

দুর্নীতির অভিযোগ থাকায় পতিত শেখ হাসিনা সরকারের সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য শাহাব উদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত। এসব হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।

Manual2 Ad Code

একইসঙ্গে আদালত রাজধানীর উত্তরায় শাহাব উদ্দিনের নামে ৩২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের পাঁচ কাঠা জমি (প্লট) ক্রোকেরও আদেশ দিয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন। এদিন দুদকের পক্ষে রাষ্ট্রীয় সংস্থাটির উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তাদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ ও প্লট ক্রোক চেয়ে আবেদন করেন।

দুদক উপ-পরিচালক মো. আলমগীর হোসেন তার আবেদনে বলেন, সাবেক এই মন্ত্রী ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে এই হিসাবগুলোর তথ্য পাওয়া যায়। হিসাবগুলোতে বিপুল অর্থ জমা আছে। বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। যেকোনো সময় এই টাকাগুলো উত্তোলন করে বিদেশে পাচার/গোপন করার সম্ভাবনা রয়েছে বলে অনুসন্ধানকালে স্পষ্ট হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৮টি হিসাব বর্তমানে স্থিতিকৃত ৮১,২৮,৩৬৭/- টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ (ফ্রিজ) করা প্রয়োজন। একইসঙ্গে শাহাব উদ্দিনের নামে থাকা উত্তরার পাঁচ কাঠা জমি অন্যত্র হস্তান্তর রোধে ক্রোকের আদেশ হওয়া আবশ্যক।

দুদক উপ-পরিচালক মো. আলমগীর হোসেন সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব জব্দ ও প্লট ক্রোকের আদেশ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, দুদকের আবেদনের প্রেক্ষিকে একই আদালত গত ১৪ জানুয়ারি শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!