আ.লীগ বারবার গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা চালিয়েছে- জিকে গউছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আ.লীগ বারবার গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা চালিয়েছে- জিকে গউছ

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জের সাবেক পৌরমেয়র জিকে গউছ বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনা ও তার আওয়ামী লীগ বারবার বিএনপিকে ধংসের চেষ্টা চালিয়েছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা করেছে। বাংলাদেশে এমন কোনো মানুষ খোঁজে পাওয়া যাবেনা, যে বিএনপিকে ভালবেসেছে আর ফ্যাসিষ্ট হাসিনার খুন, গুম, গায়েবি মামলা আর জুলুম-নির্যাতনের শিকার হয়নি। শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ বিএনপির চরম ক্ষতি করেছে, এরা বিএনপি ও দেশের জনগণের শত্রু।

Manual1 Ad Code

তিনি ৫ আগষ্ট পরবর্তী আওয়ামী লীগের নেতাদের সাথে বন্ধুত্ব চেষ্টাকারি ও প্রশাসনে তদবির বাণিজ্যকারি বিএনপির নেতকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভুলে যাবেন না ফ্যাসিষ্ট হাসিনার দলের লোক ও তার প্রশাসন আপনাদের সাথে বিগত ১৬টি বছর কি আচরণ করেছে। আপনাদের এসব আল্লাহ বরদাস্ত করবেন না, বিএনপিও ক্ষমা করবে না।

শনিবার ২৩ আগষ্ট দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

Manual8 Ad Code

বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ আরো বলেন, তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফাই হচ্ছে জাতির মুক্তির রক্ষাকবজ। তারেক রহমান অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন। আজকে থেকে দুই বছর আগেইতো জাতির সামনে সেটি দিয়েছেন। আজকে সংস্কার হচ্ছে, মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, ঘুরে ফিরে আজকের এই সংস্কার কমিশন সেটাই দিচ্ছে।

তিনি বলেন, এই পুলিশ একবছর আগেও কি করেছে এটা যেন আমরা ভূলে না যাই। এই পুলিশ এককভাবে আমাদের জন্য থ্রেড ছিলো না। পুরা প্রশাসনকে হাসিনা আমাদের মূখোমুখি করেছে। আমি বারবার বলতাম পুলিশ ছাড়া আওয়ামী লীগ আমাদের সামনে পাঁচ মিনিট টিকার মতো ক্ষমতা রাখে না। প্রমাণ করেছি আমরা, হাসিনা পালিয়েছে ৫ তারিখে। ৩ তারিখে আমরা হবিগঞ্জকে স্বাধীন ঘোষণা করেছিলাম। থানা পুলিশ ৩ তারিখ রাতেই থানা আমাদেরকে থানা বুঝিয়ে দিয়ে তারা চলে গিয়েছিল। এটা ইতিহাস।

Manual4 Ad Code

পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকসী মিছবাউর রহমান, মোশারফ হোসেন বাদশা, নাসির উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সদস্য সচিব মোহাচ্ছান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খান প্রমুখ।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে জনগণের ভালবাসা লাগবে। জনগণের ভোট ছাড়া এমপি হওয়া যাবে না। জনগণের প্রতিনিধি হওয়া যাবে না। আগের দিন বাঘে খেয়েছে। একজন পাঁচজনের ভোট দিবেন, মরা মানুষের ভোট, বিদেশে থাকা মানুষের ভোট দিবেন, এই দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। আমাদের মানুষ রক্ত দিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে দেওয়াল সৃষ্টি করেছে। এই দেওয়াল আর কোনো স্বৈরাচার আর কোনদিন ভাঙতে পারবে না, ইনশাআল্লাহ।

জিকে গউছ বলেন, দলে যদি কেউ আওয়ামী লীগ পূর্ণবাসনের জন্য চেষ্টা করেন, এটা গর্হিত অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। এটা খেয়াল রেখে দলের কমিটি বানাবেন। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কোন আওয়ামী লীগ আত্মীয়তার ছলে, ব্যবসায়িক পার্টনার হয়ে যদি কেউ দলে স্থান দেয়, তাদেরকে দল বরদাস্ত করবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!