‘মন্ত্রীদের’ জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

‘মন্ত্রীদের’ জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত

Manual2 Ad Code

এইবেলা প্রতিবেদক:: আগামীর মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এ প্রস্তাব এসেছিল। প্রস্তাব বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব জানান তিনি।

Manual2 Ad Code

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী সরকারের মন্ত্রীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অর্থ মন্ত্রণালয় গাড়ি কিনছে গণমাধ্যমের এমন খবর সঠিক নয়।’

Manual7 Ad Code

উপদেষ্টা বলেন, ‘আগের সরকারের এমপিদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি গাড়ি জব্দ করেছে সরকার। একেকটি গাড়ির দাম ৫ কোটি টাকা। এসব গাড়ি নির্বাচনের সময় ব্যবহার করা হবে।’

আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনবল নেবে জাপান। সম্প্রতি অর্থ উপদেষ্টার জাপান সফরে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে দেশটির সরকারের সঙ্গে। তবে এ জন্য জাপানি ভাষা বাধ্যতামূলক।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!