কমলগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত-৩ : আতঙ্কিত পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

কমলগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত-৩ : আতঙ্কিত পরিবার

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনায় প্রতিপক্ষ ২ লক্ষ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। ৯ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও জামিনে বেরিয়ে পুণ:রায় হামলার আশঙ্কায় আতঙ্কিত পরিবার সদস্যরা। গত ২ জুন রাত ৮টায় বাজার থেকে যাওয়ার পথে চৈত্রঘাট প্রতাপী জামে মসজিদ সংলগ্ন রাস্তা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতাপী এলাকার শামসুল ইসলাম, নাজমুল ইসলাম, রাসেল মিয়া, রাজেল মিয়া, শফিক মিয়া বাজার থেকে যাওয়ার পথে রাস্তায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী হামলায় আহত হন একই গ্রামের ব্যবসায়ী আব্দুল মোমিন জুয়েল (৪০), রাসেল আহমদ (২৮) ও মাসুক মিয়া (৪০)। গুরুতর আহত আব্দুল মোমিন জুয়েলকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত রাসেল আহমদ, মাসুক মিয়া ও আব্দুল মোমিন জুয়েল মোবাইল ফোনে বলেন, প্রতিপক্ষের লোকজন এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ। তাদের সাথে পূর্ব হতে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে। মামলা আপোষের জন্য সন্ত্রাসীরা চাপ প্রয়োগ করে। তাতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা পূর্ব থেকে রামদা, দা, জুলফি, কাঠের রোল লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় অবস্থান করে। রাস্তার ওই স্থানে আসা মাত্র সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা চালিয়ে আমাদেরকে গুরুতর আহত করে। এসময়ে সন্ত্রাসীরা দোকানের মালামাল বিক্রি করে নিয়ে আসা ২ লক্ষ ৩ হাজার টাকা লুট করে নেয়। আব্দুল মোমিন জুয়েলের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Manual6 Ad Code

হাবিবুর রহমান, ফজলু মিয়া, বিলাল মিয়া, পলাশ মিয়া, মদরিছ মিয়া, জালাল মিয়াসহ স্থানীয় এলাকাবাসী বলেন, হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজী, মোটরসাইকেল ছিনতাইসহ নানা অপরাধে মৌলভীবাজার আদালত ও কমলগঞ্জ থানায় মামলা চলমান রয়েছে। তবে হামলাকারীরা জামিনে বেরিয়ে এসে আবারও হামলা চালাতে পারে বলে নির্যাতিত পরিবার সদস্যরা আতঙ্কিত রয়েছেন।

রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। যথাযথ আইনী ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেন।

Manual8 Ad Code

অভিযোগ বিষয়ে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews