শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ব্রীজে পারাবতের ইঞ্জিন বিকল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর ব্রীজে পারাবতের ইঞ্জিন বিকল

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের উপর সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ জংশন ছাড়লে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জ পৌঁছালে বিকল হওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ জংশনে ফেরত আনা হবে। এর জন্য ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।
আরও পড়ুন

পারাবত এক্সপ্রেস ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে গিয়ে খোয়াই নদী পার হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে। এ কাজ করতে মেকানিক্যাল লোকবল প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!