৬ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের স্মারকলিপি পেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

৬ দফা দাবিতে ব্যাটারিচালিত রিকশা চালকদের স্মারকলিপি পেশ

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code

সিলেট প্রতিবেদক ::

সিলেট মহানগর পুলিশ কমিশনার ঘোষণা পর অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। ঘোষণা বলা হয়, ব্যাটারিচালিত রিকশা নগরে চলতে দেওয়া হবে না। চলমান অভিযানেও পুলিশ সবচেয়ে বেশি কঠোর অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগরে ব্যাপক বিক্ষোভ করেন অটোরিকশা মালিক শ্রমিকরা। এদিন সড়ক অবরোধ, মিছিল, অবস্থান কর্মসূচী করনে তারা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মাকলিপি দিয়ে ছয় দফা দাবি জানান।

বৃহস্পতিবার নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে থাকেন শত শত রিকশাচালক। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে এসে পৌঁছান এবং সেখানে সড়কে বাঁশ ফেলে অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশি উপস্থিতিতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। চালকদের উত্তেজিত স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে।

এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান নেন তারা। পরে সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

রিকশা মালিক-শ্রমিকদের ছয় দফায় রয়েছে- ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার কররেত হবে।

অবিলম্বে এসব রিকশাকে রোড পারমিট দিতে হবে।

রেকার বিল ৫০০ টাকা করত হবে।

বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা ধরা বন্ধ করতে হবে।

হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে কমপক্ষে ৬ মাসের সময় দিতে হবে।

Manual3 Ad Code

ভিআইপি রোড বাদ দিয়ে নগরীর অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করতে হবে।

Manual8 Ad Code

সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে।

Manual7 Ad Code

তবে শুক্রবারও সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এক লেখায় বলেছেন, সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ এসব রিকশার বিরুদ্ধে নগরবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!