হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার!

হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :: এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয় পর্বে হংকংয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের। হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। পরে ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

Manual8 Ad Code

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন ‘লাইফলাইন’ পায় বাংলাদেশ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন অলিভার গেরবিগ। জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। এরপর দশজনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে।

Manual4 Ad Code

এর আগে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে ৮৪ মিনিটে বাংলাদেশের পক্ষে সে গোল শোধ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

Manual2 Ad Code

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা।

Manual5 Ad Code

জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিকে ম্যাট ওর-এর গোল করতে ভুল হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews