স্থগিতাদেশ প্রত্যাহার, ১ নভেম্বর  সিলেট চেম্বারের নির্বাচন সম্ভব নয়: চেম্বার প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

স্থগিতাদেশ প্রত্যাহার, ১ নভেম্বর  সিলেট চেম্বারের নির্বাচন সম্ভব নয়: চেম্বার প্রশাসক

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

সিলেট সংবাদদাতা ::  সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করলো বাণিজ্য মন্ত্রনালয়। তবে ১ নভেম্বর নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাঈদা পারভীন। সোমবার (২৭ অক্টোবর) রাতে সিলেট ভয়েসকে এ তথ্য জানান তিনি।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক সাঈদা পারভীন বলেন, ‘যেহেতু বাণিজ্য মন্ত্রনালয় স্থগিতাদেশ দিয়েছে সেক্ষেত্রে আমাদের এখন কিছুই করার নাই। যাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তারা যদি এটি প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রনালয় থেকে চিঠি নিয়ে আসেন তবুও ১ নভেম্বর আর নির্বাচন সম্ভব নয়। কারণ নির্বাচনের প্রস্তুতি আছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, কেন্দ্র নির্বাচন করা, পোলিং এজেন্ট নিয়োগ দেয়া তাছাড়া ব্যালট পেপার ছাপানো তাদের আবারও ওএমআর শিট প্রয়োজন হয় সেজন্য অনেক কাজ করা প্রয়োজন যা এখন স্থগিতাদেশ আনলেও আগের তারিখে সম্ভব নয়।’

Manual2 Ad Code

তিনি আরও বলেন, ‘আমরা গেল ২১ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি, সেই তালিকা প্রকাশ করার জন্য আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে সরজমিনে তদন্ত করে তারপর তালিকা প্রকাশ করেছি তারপরও যেহেতু এখানে আপত্তি এসেছে সেক্ষেত্রে আমাদের কিছুই করার নাই, তাই এখন সবটাই বাণিজ্য মন্ত্রনালয়ের উপর।’

এর আগে সোমবার সকালে নিবার্চনের স্থগিতাদেশ বাতিলে করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং একই দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে সিলেট ব্যবসায়ী ফোরাম।

Manual8 Ad Code

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তবে রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।

Manual4 Ad Code

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!