কমলগঞ্জে দুই চা-শ্রমিক নেতার স্মরণে শোকসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে দুই চা-শ্রমিক নেতার স্মরণে শোকসভা

  • রবিবার, ১ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা-বাগানের প্রবীণ দুই শ্রমিকনেতা সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়ুর মৃত্যুতে শোক সভা অনুষ্টিত হয়েছে। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে রোববার বেলা ১২ টায় সুনছড়া চা-বাগানে এ সভা অনুষ্ঠিত হয়। এই দুই শ্রমিক নেতা পূর্ব পাকিস্তান চা শ্রমিক সংঘ ও ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতা ছিলেন।

Manual5 Ad Code

চা-শ্রমিক নেতা জিবাধন নায়েক এর সভাপতিত্বে ও চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতে দুই চা-শ্রমিকনেতার স্মতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শোকসভায় প্রয়াত সুখরাম নায়েক ও সন্ন্যাসী নাইড়–র সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘের নেতা রজত বিশ্বাস, সুনছড়া বাগানের চা-শ্রমিকনেতা দিবা শুক্ল বৈদ্য, স্যামুয়েল বেগম্যান, প্রশান্ত কৈরী, প্রয়াত সুখরাম নায়েকের ভাই বুধুরাম নায়েক, চাতলাপুর চা বাগানের নারায়ন নায়ক, লংলা বাগানের চা-শ্রমিকনেতা শিশুলাল লোহার প্রমূখ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, প্রবীন এই নেতারা সাহসী, দৃঢ়চেতা শ্রমিকনেতা হিসেবে চা-শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছেন। দীর্ঘদিন যাবত তারা নানা রকম শারীরিক অসুস্থ্যতায় শয্যাশায়ী অবস্থায় গত ২ মে সন্ন্যাসী নাইডু ও ১০ অক্টোবর সুখরাম নায়েক সুনছড়া চা-বাগানের নিজ নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক চা শ্রমিকদের মজুরি চুক্তির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, যখন বাজারে চাল, আলু, ডাল, পেঁয়াজের উর্দ্বমূল্য সেই সময়ে দৈনিক মাত্র ১২০ টাকা মজুরিতে কি করে একজন চা-শ্রমিক ৬ থেকে ৭ জনের পরিবার চালাবে? উপরন্ত শ্রমিকদের কাজের নিরিখ বাড়ানো ব্যাপারে ইউনিয়নের নেতারা চুক্তি করায় শ্রমিকদের মজুরি না বেড়ে আরও কমে যাবে।

Manual7 Ad Code

সভায় বক্তারা পৃথিবীতে বাংলাদেশের চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরি পান উল্লেখ করে বলেন, প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের মজুরি দৈনিক ১৭৬ রূপি, আসামের চা-শ্রমিকদের মজুরি দৈনিক ১৪৫ থেকে ১৬৭ রুপি, শ্রীলঙ্কায় দৈনিক ১ হাজার রুপি, নেপালে ২৭৮ রুপি, শীর্ষ চা উৎপাদনকারী দেশ চীনের শ্রমিকদের প্রদেশ ভিত্তিক নিম্নতম মজুরি ঘন্টা প্রতি ১৮ দশমিক ৪ থেকে ২৪ ইউয়ান (২৩৩ থেকে ৩০৫ টাকা)। করোনাকালে পশ্চিমবঙ্গেরর চা-বাগান বন্ধ থাকার পরও শ্রমিকদের আন্দোলনের কারণে দুর্গা পূজায় তাদের বোনাস ১৮ দশমিক ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ২০ শতাংশে এবং বোনাসের সিলিং বাড়িয়ে ১৪,৫০০ রুপি করা হয়।

Manual7 Ad Code

বলাবাহুল্য অন্যান্য দেশসমূহের চা-শ্রমিকরা আমাদের থেকে অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক বেশি পেয়ে থাকেন। অথচ বাংলাদেশে এর ভিন্ন চিত্র। সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ৬ থেকে ৭ জনের পরিবারের ভরণপোষণের জন্য দৈনিক ৬৭০ টাকা মজুরিসহ চা-শ্রমিক সংঘের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!