সিলেটে ৬ হোটেল সিলগালা, গ্রেপ্তার ৭২৫ ও উদ্ধার ১৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

 সিলেটে ৬ হোটেল সিলগালা, গ্রেপ্তার ৭২৫ ও উদ্ধার ১৪

  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code

সিলেট সংবাদদাতা ::

Manual3 Ad Code


অসামাজিক কার্যকলাপের অভিযোগের দায়ে গত অক্টোবর মাসে সিলেট নগরীর ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পাশাপাশি এসব কাজে জড়িত মোট ৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে আটক করা হয়েছে ১৯ জনকে। এছাড়া ভিক‌টিম উদ্ধার করা হয়েছে ১৪ জন।

রোববার সিলেট মহানগর পুলিশের মিডিয়া উইং থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয় একমাসে গ্রেপ্তার হওয়া ৭২৫ জনের মধ্যে চোর ৫৬ জন, ছিনতাইকারী ১৭ জন, মাদক ব্যবসায়ী ৬৩ জন, জুয়াড়ি ১২২ জন রয়েছেন। এছাড়া একমাসে ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।

Manual7 Ad Code

একমাসে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা: ১৭৩০ পিস, গাঁজা: ০৪ কেজি ২২০ গ্রাম, বিদেশী মদ: ৭১৩ বোতল, চোলাই মদ : ১৪৫ লিটার ও ফেন্সিডিল : ২১ বোতল

Manual5 Ad Code

উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় পেয়াজ ৭,৯২০ কেজি, ভারতীয় ৩১ পিস কাতান শাড়ী, ভারতীয় ৩,৭৪৩ পিস চকলেট, ভারতীয় মেন্টস রেনবো চকলেট ১,৪২৫টি, ভারতীয় ৪,২০,০০০ শলাকা নাসিরুদ্দীন বিড়ি ও ৩৬৩ পিস সাবান, ভারতীয় কম্বল ৬৪ পিস, ভারতীয় শাড়ি ২০৭১পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় ১,৬৮,০০০ শলাকা বিড়ি, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট, ভারতীয় চা পাতা ৯,২১৪ কেজি, ভারতীয় ১,৪৪০ কেজি কেনু, ভারতীয় ৫২ বস্তা জিরা, মোবাইল হ্যান্ডসেট ২৬ টি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!