কুড়িগ্রাম-৪ আসনে মুখোমুখি হচ্ছেন ২ ভাই : একজন বিএনপি অন্যজন জামায়াত ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী

কুড়িগ্রাম-৪ আসনে মুখোমুখি হচ্ছেন ২ ভাই : একজন বিএনপি অন্যজন জামায়াত !

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

Manual5 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসন এখন সারা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। কারণ, এই আসনে মুখোমুখি হচ্ছেন দুই সহোদর ভাই—একজন বিএনপি থেকে, অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে।

Manual5 Ad Code

বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে আজিজুর রহমানকে। অপরদিকে, জামায়াতে ইসলামী প্রার্থী করেছে মোস্তাফিজুর রহমান মোস্তাককে। বাস্তবে এই দুইজন সহোদর ভাই হওয়ায় স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুড়িগ্রাম-৪ আসনে দীর্ঘদিন ধরেই বিএনপি ও জামায়াতের শক্ত অবস্থান রয়েছে। দুই দলেরই সংগঠনিক ভিত্তি ও ভোটব্যাংক এখানে বেশ দৃঢ়। ফলে, দুই ভাইয়ের এই প্রতিদ্বন্দ্বিতা শুধু পারিবারিক আগ্রহের বিষয় নয়, বরং স্থানীয় রাজনৈতিক ভারসাম্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Manual5 Ad Code

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, আজিজুর রহমানের প্রার্থীতা দলের অভ্যন্তরীণ ঐক্যকে আরও সুদৃঢ় করবে। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, মোস্তাফিজুর রহমান মোস্তাক একজন অভিজ্ঞ, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি বহু বছর ধরে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

রৌমারী, রাজিবপুর ও চিলমারীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভোটারদের মধ্যে এ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু “ভাই-ভাই লড়াই”।

স্থানীয় এক শিক্ষক বলেন, “এমন নির্বাচন আগে কখনো দেখিনি—দুই ভাই দুই দলের প্রার্থী! এখন দেখার বিষয়, জনগণ কাকে বেশি পছন্দ করে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা, ঐতিহ্যবাহী দলগুলোর শক্ত অবস্থান এবং ভোটারদের আগ্রহ—সব মিলিয়ে কুড়িগ্রাম-৪ আসনটি এবারের নির্বাচনে সারাদেশের অন্যতম আলোচিত আসনে পরিণত হতে পারে।

Manual6 Ad Code

ভাই-ভাই এই প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়—সেই অপেক্ষায় এখন কুড়িগ্রামের রাজনীতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews