কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরি রাসোৎসব শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে মণিপুরি রাসোৎসব শুরু

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা ম-পে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত।

Manual3 Ad Code

আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে ম-প, এ ম-পেই রাতে হবে রাস নৃত্য। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হচ্ছেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময় বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া ম-প প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব।

Manual8 Ad Code

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!