ডাকসু নেত্রীর রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ডাকসু নেত্রীর রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। ছবি : সংগৃহীত

Manual5 Ad Code

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল  বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাডিয়া এলাকায় তার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, হামলাকারীরা বাসার মূল ফটকে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে।

Manual3 Ad Code

এ বিষয়ে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার পরপরই কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হয়। থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!