কুলাউড়া-শাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্প- বড়লেখায় ৩ গ্রামের যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকায় উত্তেজনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়া-শাহবাজপুর রেল পুনর্বাসন প্রকল্প- বড়লেখায় ৩ গ্রামের যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকায় উত্তেজনা

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকার ৩ গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে রেল লাইন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ২০ নভেম্বর শুক্রবার রেললাইনের স্লিপার বসানোর মাধ্যমে এলাকার মানুষের চলাচলের কোন বিকল্প ব্যবস্থা না দিয়ে সম্পুর্ন রাস্তা গুড়িয়ে দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে জনসাধারণের আবেদন-নিবেদন ও নানা কর্মসূচি পালন করায় স্থানীয় প্রশাসন রাস্তাটি বন্ধ না করার আশ্বাস দিয়েছিল।

জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রাম, মোহনপুর ও চুয়ারকান্দি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি রেললাইনের সংস্কার কাজে ক্ষতিগ্রস্থ হয়। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বড়লেখা ইউএনও গালিব চৌধুরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বিকল্প রাস্তা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু বিকল্প রাস্তা করার আগেই রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান চলাচলের রাস্তা গুড়িয়ে দিয়ে স্লিপার ও পাথর বসিয়ে স্থায়ীভাবে রাস্তা বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় মারাত্মক দূর্ভোগে পড়েছেন তিন গ্রামের হাজারো বাসিন্দা।

Manual3 Ad Code

গ্রামের লোকজন জানান, স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরও রেলের সাইট কন্টাক্টর গ্রামের মানুষের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। গ্রামবাসীর অনুরোধের পরেও বিকল্প চলাচলের ব্যবস্থা না রেখে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!