কমলগঞ্জে নাচে-গানে খাসিয়া জনগোষ্ঠীর ‘সেং কুটস্নেম’ উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১

কমলগঞ্জে নাচে-গানে খাসিয়া জনগোষ্ঠীর ‘সেং কুটস্নেম’ উদযাপন

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
খাসিয়া (খাসি) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের উৎসবে নাচ পরিবেশন করছেন শিল্পীরা। প্রতিনিধির পাঠানো ছবি।

Manual8 Ad Code

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে খাসিয়া (খাসি) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের উৎসব ‘সেং কুটস্নেম’ এবারও বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির মাঠে খাসি সোশ্যাল কাউন্সিল এ উৎসবের আয়োজন করে।

নাচ গানসহ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী এ বছর তাদের ১২৬তম বছরকে বিদায় জানিয়ে ১২৭তম বর্ষকে স্বাগত জানান পুঞ্জির বাসিন্দারা। সিলেট বিভাগের বিভিন্ন খাসিয়া পুঞ্জির তরুণ-তরুণীসহ শত শত মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

Manual3 Ad Code

খাসিয়া (খাসি) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণের উৎসবে অংশ নেয়াদের একাংশ। প্রতিনিধির পাঠানো ছবি।

Manual3 Ad Code

২০০৯ সাল থেকে প্রতি বছর নভেম্বর মাসে মাগুরছড়া পুঞ্জির মাঠে এই বর্ষবিদায় অনুষ্ঠান হয়ে আসছে। উৎসবে অংশগ্রহণকারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে সাংস্কৃতিক পরিবেশনা, নাচ–গান এবং নানা খেলাধুলায় অংশ নেন। মাঠজুড়ে বসে ছোটখাটো মেলা—যেখানে বাঁশ-বেতের সামগ্রী, পান, তীরধনুক, খাসিয়া পোশাকসহ নানা সামগ্রী বিক্রি হয়।

দুপুরে গিয়ে দেখা যায়, মাঠের কেন্দ্রে একটি লম্বা বাঁশ দাঁড় করিয়ে তার চারপাশ সাজানো হয়েছে কাগজ ও রঙিন দড়ি দিয়ে। তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠে মুঠোফোন জয়ের প্রতিযোগিতা ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া তীরন্দাজি, গুলতি দিয়ে লক্ষ্যভেদ, এবং নারীদের পান গোছানোর প্রতিযোগিতা ছিল উৎসবের অন্যতম আয়োজন।

খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা জানান, ‘সেং কুটস্নেম’ তাদের অন্যতম সর্বজনীন সামাজিক উৎসব। পুরনো বছর বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজেদের ঐতিহ্য, সম্পর্ক ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করাই এর মূল উদ্দেশ্য।

খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং জানান, “সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির মানুষ প্রতি বছর এই উৎসবে একত্রিত হন। দেশ-বিদেশের বহু পর্যটকও এখানে আসেন। খাসি সেং কুটস্নেম আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সবচেয়ে বড় আয়োজন গুলোর একটি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews