সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের লোকোমোটিভ এ ট্রাকশন মোটরে আকস্মিক আগুনে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের লোকোমোটিভ এ ট্রাকশন মোটরে আকস্মিক আগুনে

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: 

Manual2 Ad Code

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ (নং ২৯১৬)-এ ট্রাকশন মোটরে আকস্মিক আগুনের ঘটনা ঘটেছে। ০২ ডিসেম্বর দুপুর ১টা ৩৩ মিনিটে ট্রেনটি হরষপুর স্টেশনে পৌঁছানোর পর লোকোমাস্টার এ কে আজাদ প্রথমে ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন।

Manual6 Ad Code

তাৎক্ষণিকভাবে তিনি ইঞ্জিন থেকে নেমে আগুনের উৎস চিহ্নিত করেন এবং দেখতে পান যে ট্রাকশন মোটরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে ট্রেনে দায়িত্বে থাকা মেক্যানিক্যাল বিভাগের ট্রাবল শ্যুটার মোঃ এমরান হোসেনের সহযোগিতায় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার পর থেকে ট্রেনটি হরষপুর স্টেশনেই থেমে আছে, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

Manual1 Ad Code

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে গার্ড নুরুল আমিন লিটন কন্ট্রোলকে অবগত করেছে বলে জানিয়েছেন । আখাউড়া থেকে ইমার্জেন্সি লোকো ২৯১৪ পাঠানো হচ্ছে, যা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে এসে সংযুক্ত হওয়ার পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!