৮ লাখ টাকা মুক্তিপণ দাবি : বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

৮ লাখ টাকা মুক্তিপণ দাবি : বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতন

  • মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটে এক যুবককে অপহরণের পর বিবস্ত্র করে হাত-পা বেঁধে ভিডিও কলে নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বুরহান উদ্দিনের (৩০) বড় ভাই মো. ইব্রাহীম সোমবার লিখিত অভিযোগ করেছেন।

Manual7 Ad Code

সিলেট জেলা পুলিশ সুপার ও এয়ারপোর্ট থানায় দাখিল করা লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন- গত রোববার সকালে কানাইঘাটের সোনারখেওড় গ্রামের বুরহান উদ্দিন একটি নারী ও শিশু মামলার হাজিরা দিতে সিলেটের আদালতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

একই দিন সন্ধ্যা ৭টার দিকে বুরহান উদ্দিন নিজ নাম্বার থেকে বড় ভাইকে ফোন করে জানান, কানাইঘাটের নারায়ণপুর এলাকার করিম উদ্দিন (৩০) ও জকিগঞ্জের রনিসহ (৪০) ৫-৬ জন তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে উলঙ্গ করে হাত-পা বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে এবং মুক্তিপণ হিসেবে ৮ লাখ টাকা দাবি করছে।

আসামিরা ভিডিও কলে বুরহান উদ্দিনের পরিবারের লোকজনকে নির্যাতনের দৃশ্য দেখিয়ে নগদ তিন লাখ টাকা করিম উদ্দিনের বাড়িতে এবং বাকি পাঁচ লাখ টাকা বিকাশের মাধ্যমে তিনটি ভিন্ন নাম্বারে পাঠাতে চাপ দেয়।

Manual3 Ad Code

পরিবার জানায়, রাতভর হুমকি দেওয়া হয় যে সোমবার সকাল ৭টার মধ্যে টাকা না পেলে বুরহান উদ্দিনকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। এ পরিস্থিতিতে জীবনরক্ষার আকুতি জানিয়ে রাতেই কোতোয়ালি মডেল থানায় গেলেও প্রযুক্তির সহায়তায় অবস্থান তদারকির পর ঘটনাটি এয়ারপোর্ট থানার আওতাধীন হওয়ায় সেখানে অভিযোগ দাখিলের পরামর্শ দেওয়া হয়।

Manual4 Ad Code

সোমবার বিকালে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর এসআই বিধানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ভিকটিম উদ্ধারে অভিযানে নেমেছে এবং র‌্যাব-৯-এর সহায়তা চাওয়া হয়েছে। র‌্যাব ও পুলিশ উভয়েই এ মামলাটি নিয়ে কাজ করছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!