বড়লেখায় নিজ বাড়িতে ছোট ভাইসহ কুয়েত প্রবাসী খুন : আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

বড়লেখায় নিজ বাড়িতে ছোট ভাইসহ কুয়েত প্রবাসী খুন : আহত ১

  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় ছোটভাইসহ খুন হয়েছেন কুয়েত প্রবাসী জামাল উদ্দিন। গুরুতর আহত হয়েছেন অপর এক ব্যক্তি। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Manual6 Ad Code

ঘটনাটি ঘটেছে শনিবার মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।

Manual7 Ad Code

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোটছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তারা কি কারণে খুন হলেন এবং কারা তাদেরকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আহত মো. জমির উদ্দিন নিহতদের খুন করতে গিয়ে আহত হলেন নাকি তাদেরকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হলেন তাও জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, জমির উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের প্রথম দিকে নির্মমভাবে খুন হওয়া জালাল উদ্দিনের সম্পর্কে মামা।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান শনিবার রাত সাড়ে সাতটায় জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করেছেন। সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। একই সাথে জোড়া খুনের তদন্তও শুরু হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!