কমলগঞ্জে ৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে ৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

  • শনিবার, ৭ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ সিলেট-১ এরিয়ার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সকল সমিতির সদস্যগণের ছেলে-মেয়েদের এসএসসিতে জিপিএ-৫ এবং ৪ প্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার ০৭ নভেম্বর উপজেলার হীড বাংলাদেশ মুন্সীবাজার ও কমলগঞ্জ শাখা কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে মাধ্যমে এসব উপবৃত্তি প্রদান করা হয়।

Manual4 Ad Code

হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর মুনুরু যাকোব দাস, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান, হীড বাংলাদেশের লিয়োজো অফিসার নুরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: নুরুজ্জামান গাজী ও মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্নিগ্ধা মালাকার, জাহিদুর রহমান প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখার আওতায় ২৪ জন শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা ও কমলগঞ্জ শাখার আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে ৮৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৩৯ হাজার টাকা প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews