চা বাগানের শ্রমিক ও গ্রামের ভোটারা গণভোট কী জানেন না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

চা বাগানের শ্রমিক ও গ্রামের ভোটারা গণভোট কী জানেন না

  • বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট সামনে রেখে এরই মধ্যে সরকারের তরফ থেকে শুরু হয়েছে প্রচারণা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। তবে এই প্রচারণা সীমাবদ্ধ রয়েছে কেবল জেলা শহর পর্যন্ত। গণভোট যতটা গুরুত্বপূর্ণ ততটাই তা বিস্ময় হয়ে এসেছে ভোটারদের কাছে। মূলত গণভোট নিয়ে অজ্ঞতাই এর কারণ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২২টি চা-বাগানের ভোটার এবং গ্রামগঞ্জের সাধারণ ভোটাররা এখনো গণভোট কী, তা-ই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য, তাও জানেন না তাঁরা। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করার ঘোষণা দিলেও এখনো তা দৃশ্যমান হয়নি।

Manual5 Ad Code

জানা গেছে, দেশের চাবি আপনার হাতে’ শ্লোগানে সাংবিধানিক গণভোটকে সামনে রেখে এরই মধ্যে জনসচেতনতা কার্যক্রম ও প্রচার শুরু করেছে অর্ন্তর্বতীকালীন সরকার। তবে এই প্রচার শুধু সীমাবদ্ধ রয়েছে জেলা শহর পর্যন্ত। ফলে চা বাগানের সাধারণ ভোটার ও গ্রামাঞ্চলের ভোটাররা গণভোট কী তা বুঝে উঠতে পারছেন না। তারা গণভোট কী ও কী বিষয়ে ভোট হচ্ছে তাও জানেন না। ফলে অনেকটা না বুঝেই এই ভোট দিতে হবে তাদের। গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে ধারণা দিতে দেশের জনবহুল জায়গাগুলোয় ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে সরকারি উদ্যোগে প্রচারণা চলছে। মৌলভীবাজার জেলা শহরেও চলছে এ প্রচারণা। তবে ভোটের গাড়ি পৌঁছায়নি উপজেলা কিংবা গ্রামগঞ্জগুলোয়। এতে করে গণভোটের বিষয়ে জানার সুযোগ পাচ্ছেন না চা শ্রমিক ও প্রত্যন্ত গ্রামের মানুষ।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, কানিহাটি, মাধবপুর, আলীনগরসহ কয়েকটি চা-বাগান ঘুরে বেশ কয়েকজন নারী ভোটারের সঙ্গে আলাপকালে তারা বলেন, তাঁরা শুধু জানেন, ফেব্রুয়ারিতে এমপি ভোট হবে। অনেক প্রার্থীই তাঁদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। তবে গণভোট নিয়ে কেউ কথা বলতে যাননি। ফলে গণভোট কী এবং কিসের জন্য, তা তারা জানেন না।

আলাপকালে সুমী রানী রবিদাস, নাছরানা র‌্যালি ও নন্দিতা রবিদাস নারী ভোটার বলেন, ‘আমরা কখনো গণভোট দেইনি। এই সংসদ নির্বাচনের পাশাপাশি যে “হ্যাঁ” বা “না” ভোট হবে, তা আমরা জানি না। আমাদের কেউ গণভোট দেওয়ার কথা বলেনি বা কীভাবে এই ভোট দেব, তা কেউ জানায়নি। যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবাই এমপি ভোটের (সংসদ নির্বাচন) কথা বলেছেন।’

গণভোটের প্রচারের বিষয়ে মৌলভীবাজারের জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এই প্রচারণা পিআইবি থেকে চালানো হচ্ছে। যতটুকু জানি, শুধু জেলা শহরে এ প্রচারণা হবে। উপজেলা পর্যায়ে হবে না।

Manual5 Ad Code

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল গণভোট নিয়ে ব্যাপক প্রচারনা ও মাইকিং করা হবে। প্রতি ইউনিয়নের ইউপি সদস্য ও চেয়ারম্যানকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা প্রতিটি ওয়ার্ডে ভোটারদেরকে সচেতন করবেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!