কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে ফেলছে বাগান কর্তৃপক্ষ

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটস কেন্দ্র শমশেরনগর গল্ফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র নষ্ট হচ্ছে এই জেলার। এতে করে পর্যটন জেলা মৌলভীবাজারে আগের তুলনায় পর্যটক কমার সম্ভবনা রয়েছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গল্ফ মাট খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিক পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোন অবস্থায় একটি পর্যটন কেন্দ্র নষ্ট করতে পারেনা। দ্রুত সময়ে মাঠ খুঁড়ার কাজ বন্ধ করতে হবে।
নজমুল ইসলাম নামে এক পর্যটক বলেন, বাগান কর্তৃপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুন্দর একটি পর্যটন কেন্দ্র এভাবে নষ্ট করার অধিকার তাদেরকে কে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন।
বিষয়টি জানার জন্য শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে। প্রতিনিয়ত ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান। তাদের সাথে আলোচনা করে দেখা যাক কি বলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!