ইঞ্জিন বিকল: কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫ ঘন্টা আটকা ছিলো পাহাড়িকা এক্সপ্রেস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

ইঞ্জিন বিকল: কমলগঞ্জের লাউয়াছড়ায় ৫ ঘন্টা আটকা ছিলো পাহাড়িকা এক্সপ্রেস

  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ :::   

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ৫ ঘন্টা আটকা ছিল ট্রেনটি। ইঞ্জিন বিকলের কারণে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ ছিল। চরম দুর্ভোগে পড়েন হাজারো ট্রেন যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চারটি আন্ত:নগর এক্সপ্রেস ট্রেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন আটকা পড়েছিল। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ৫ ঘন্টা পর ইঞ্জিন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সুত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া অতিক্রমকালে আটকা পড়ে। পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন সেখানে অবস্থান করে। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে আটকে পড়া ট্রেনটিকে ভানুগাছ স্টেশনে নিয়ে আসে। এসময়ে দুপুর ২টা থেকে শমশেরনগর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন, কুলাউড়া স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন, শ্রীমঙ্গলে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ও সাতগাঁও স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা ছিল। দীর্ঘ প্রায় ৫ ঘন্টা সিলেটের সাথে চট্টগ্রাম ও ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা।

Manual8 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার এস এম গৌর প্রসাদ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, আখাউড়া জংশন থেকে রিলিফ ইঞ্জিন ট্রেন এসে আটকে পড়া পাহাড়িকা ট্রেনকে সন্ধ্যা ৬টায় ভানুগাছ নিয়ে আসে। তারপর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেন সমুহ সন্ধ্যা ৬টায় চলাচল শুরু করে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!