মৌলভীবাজারের ৪টি আসনে  ২২৩ কেন্দ্র ঝুঁকিপুর্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ফুলবাড়ীতে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ভোটের আর একদিন সুনামগঞ্জ–৫ আসন বিএনপি–জামায়াত মুখোমুখি, শেষ মুহূর্তের উত্তপ্ত মৌলভীবাজার ০২ (কুলাউড়া) আসনে ১০৩টি কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা কুলাউড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে মিছিল ও জনসভা মৌলভীবাজারের ৪টি আসনে  ২২৩ কেন্দ্র ঝুঁকিপুর্ন রাজনগরে জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা*ম* লা*র অভিযোগ বড়লেখার এমপি প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই নাজমুল ১ দিনের রিমান্ডে  মৌলভীবাজার-৪ আসনে নির্বাচনী ইশতেহার : আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ

মৌলভীবাজারের ৪টি আসনে  ২২৩ কেন্দ্র ঝুঁকিপুর্ন

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

Manual1 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজারের জেলার চার আসনে ৫৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ২২৩ টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র বাড়তি গুরত্বের সাথে নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থাকবে বডি অন ক্যামেরা। এসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র আ্খ্যায়িত দুজন করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।

Manual6 Ad Code

 জানা যায়, মৌলভীবাজার-১ আসনের জুড়ী উপজেলায় ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের বড়লেখা উপজেলার ৬৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র গুরুত্বপূর্ণও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিপূর্ণ ৩৮টি রয়েছে।

মৌলভীবাজার-২ আসনে ১০৩ টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ৪৯টি কেন্দ্র রয়েছে।

Manual7 Ad Code

মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় ৬৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। এ আসনের মৌলভীবাজার সদর উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ১৯টি কেন্দ্র রয়েছে।

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৯টি কেন্দ্র রয়েছে। এ আসনের শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ২৩টি কেন্দ্র রয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ভোটের দিন সারা জেলায় এক হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন পুলিশ সদস্য থাকবেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!