কুলাউড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে মিছিল ও জনসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে মিছিল ও জনসভা

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রচার-প্রচারণার শেষ দিনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকুর সমর্থনে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডাকবাংলো মাঠে স্বাধীনতা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে জড়ো হতে থাকেন। পরে বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা মিছিল করে পুরো শহর প্রদক্ষিণ করেন। বিকেল সাড়ে চারটায় স্বাধীনতা স্মৃতিসৌধে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শওকতুল ইসলাম শকু।

Manual3 Ad Code

তিনি তাঁর বক্তব্যে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কুলাউড়াবাসী দল, মত, নির্বিশেষে উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিবেন। আমি এমপি নির্বাচিত হলে উন্নয়ন ও নিরাপত্তা, স্মার্ট নগর, যোগাযোগ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম, সংস্কৃতি, যুব শক্তি ও খেলাধুলা, কৃষক ও গ্রামীণ অর্থনীতি, নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ , শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, ধর্ম-কর্ম, গণমাধ্যম ও গণতন্ত্র, পর্যটন ও বিনিয়োগ, সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি বিরোধী আন্দোলনকে গুরুত্ব দিয়ে দল, মত, নির্বিশেষে সকলকে নিয়ে সমাজের সকল বৈষম্য দূর করে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তুলবো। এটাই আমার লক্ষ্য। আমার রাজনীতি উন্নয়নের, নিরাপত্তার ও মানবিক মর্যাদার, আধুনিক কুলাউড়া বিনির্মাণ করাই আমার অঙ্গীকার।

Manual6 Ad Code

শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ার জনগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি নির্বাচিত হলে আমার কাছে আসতে কারো কাছে ধরণা দিতে হবেনা। আমার ঘরের দরজা কুলাউড়ার সাধারণ জনগণের জন্য অতীতের ন্যায় খোলা থাকবে। যেকোন সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসবেন। আমি সবধরণের সহযোগিতা করবো। অবহেলিত কুলাউড়ায় উন্নয়ন করার জন্য আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কুলাউড়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার জীবনের শেষ ধাপে এসে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এটা আমি বিশ্বাস করি।

Manual2 Ad Code

জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বিএনপি নেতা আজিজুর রহমান মনির, এম এ মজিদ, শামীম আহমদ চৌধুরী, কমর উদ্দিন আহমদ কমরু, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল মন্নান, প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুহিত সোহেল, বিএনপি নেতা আব্দুল মুক্তাদির মনু ও সুফিয়ান আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, নিউহ্যাম বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অলিউর রহমান চৌধুরী ফাহিম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মুহিবুর রহমান মলাই, কাওসার আরিফ, হারুনুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ধানের শীষের প্রচারণায় লন্ডন থেকে এসে সমাবেশে যোগ দেয়া লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে আনব। দেশের সামগ্রিক উন্নতির জন্য ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি দেশের নেতৃত্বে আসা অপরিহার্য।’

তিনি আরো বলেন, একজন যোগ্যতাসম্পন্ন ও ভালো মনের মানুষের পক্ষে কাজ করতে দেশে এসেছি। এবার কুলাউড়ার জনগণ ধানের শীষের প্রার্থীকে তাদের রায়ে বেছে নিবেন এটা বিশ্বাস করি। ‘বিএনপির প্রত্যেকটি অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য। জনগণ যেহেতু আমাদের পাশে আছে, কোনো কিছুই ধানের শীষকে পরাজিত করতে পারবে না।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!