রাজনগরে জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা*ম* লা*র অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রাজনগরে জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হা*ম* লা*র অভিযোগ

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

Manual7 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে বিএনপির কর্মী সমর্থকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এসময় জামায়াতের সমর্থকদের একটি পিক আপ ভাঙচুর করা হয়েছে।আহত একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে। একই সময়ে বিএনপির আরও একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার পুলিশ সেনাবাহিনী ও বিজিবিসহ পুলিশ সদস্যরা রাজনগর বাজারে অবস্থান নেয়।

পরে রাজনগরের দক্ষিণ দিকে জামায়াতের কর্মী সমর্থকরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি সমর্থকরা অবস্থান করেন প্রায় দুই ঘন্টা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর বাজারে বিএনপি যুবদলের কর্মী সমর্থকরা শোডাউন করে। রাত সাড়ে ৯ টার পরে জামায়াতের কর্মী সমর্থকরা মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ গাড়ির শোডাউন নিয়ে আসেন। জামায়াত সমর্থকরা দাবী করেন এময় বিএনপি সমর্থকরা রাজনগর বাজারের ‘জামতলায়’ পথরোধ করে জামায়াতের গাড়ির সামনে দাঁড়ান।

Manual4 Ad Code

অপরদিকে জামায়াতের গাড়ি থেকে তাদের ওপর ইট মারার দাবী করেন বিএনপির সমর্থকরা। এসময় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি সমর্থকরা হামলা চালালে জামায়াতের ৩ জন আহত হন। আহতরা হলেন – দত্তগ্রামের সাইফ আহমদ (১৭) ও শাওন (১৮) এবং সালন গ্রামের মিনহাজ। এ সময় শাওন আহমেদের একটি পিকআপ গাড়ি ভাংচুর করা হয়। অপরদিকে বিএনপির ইমরান (৩০) নামে একজন আহত হয়েছেন।

Manual2 Ad Code

এদিকে এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর বাজারের দক্ষিণ দিকে জামায়েত ইসলামের কর্মী সমর্থকরা ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টিম রাজনগর বাজারে অবস্থান নেয়। পরে সহকারি রির্টানিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় রাজনগর থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!