কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কমলগঞ্জে চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার

  • বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ফ্যাক্টরির সামনের সেকশন এলাকা থেকে রতন শুভকর (৩০) নামে এক চা শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রতন চম্পারায় চা বাগানের শুকটা শুভকরের ছেলে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, রতন শুভকরের মরদেহ ফ্যাক্টরির সামনের এলাকায় পড়ে থাকতে দেখা যায়। তার হাত পেছনে ও মুখ বাঁধা অবস্থায় ছিল। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চা বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!