বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেছেন, এখানে অনেক সামাজিক সংগঠন রয়েছে। কিন্তু আসলে সকল সংগঠন একইভাবে কাজ করতে পারে না। এই সংগঠনগুলোর মধ্যে আলাদা পরিচয় রয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ নামক জাতীয় স্বেচ্ছাসেবি সংগঠনটির। দেশের প্রত্যেকটা উপজেলাতেই তারা কাজ করে থাকে এবং বড়লেখায়তো তারা বেশ ভাল কাজ করছে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামুলক কার্যক্রম ও সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয়।
তিনি শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় ‘নিসচা’ বড়লেখা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।
নিসচা বড়লেখা উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সুজনের সভাপতি সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি ডিগি কলেজের প্রভাষক সহকারি অধ্যাপক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ব্যবসায়ী মো. আলাউদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখার পৃষ্টপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, ঝন্টু দেব, শফিউস সামাদ সাজু, নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্তদাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ প্রমুখ।