ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

ডানকান ব্রাদার্স লিমিটেড কোম্পানীর অধীনস্থ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন চা বাগান শ্রমিকরা। তবে গত ২৭ মার্চ সকালে চিকিৎসাধীন ঐশী রবিদাস নামে ৭ম শ্রেণি পড়ুয়া এক চা শ্রমিক শিক্ষার্থীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় ঐ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ তুলে চা শ্রমিকরা বিক্ষোব্দ হয়ে হাসপাতালে ফুলের টব ভাংচুর ও চিকিৎসকসহ স্টাফদের অবরুদ্ধ করে। এঘটনার পর নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করার পর থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৪) মাথা ব্যথা নিয়ে গত ২৬ মার্চ রাতে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এরপর ভুল চিকিৎসায় ঐশীর মৃত্যুর অভিযোগ তুলে ক্ষুব্ধ চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হাসপাতালে গিয়ে স্টাফদের অবরুদ্ধ করে। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালে ফুলের কয়েকটি টব ভাঙ্গচুর করে এবং ইনচার্জ ডা. আনোয়ার হোসেনের অপসারণ দাবি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ডা. আনোয়ার হোসেনকে নিরাপত্তার জন্য অন্যত্র সরিয়ে দেয়। ঐদিন কর্মরত অন্যান্য চিকিৎসক ও নার্সরাও নিরাপত্তার কথা ভেবে হাসপাতাল ত্যাগ করেন। ফলে ২৭ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হাসপাতাল দেখভালে প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করছেন। এতে সাধারণ চা শ্রমিকরা চিকিৎসা সেবা গ্রহণ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল ১৯৯৪ সনে শমশেরনগর এর ফাঁড়ি কানিহাটি চা বাগানে স্থাপিত হয়। ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের প্রায় লক্ষাধিক চা শ্রমিকদের এই হাসপাতাল শুরুর পর থেকে অস্ত্রোপচারসহ অত্যাধুনিক চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক সংকটসহ নানা জটিলতায় গত কয়েক বছর ধরে অস্ত্রোপচার হচ্ছে না। তবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষাসহ চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন চা বাগান থেকে রোগীরা হাসপাতালে এসে সেবা গ্রহন করতেন। তবে গত ২৭ মার্চ থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ায় সাধারণ চা শ্রমিকরা উপজেলা ও জেলা সদর হাসপাতালসহ অন্যান্য স্থানে গিয়ে চিকিৎসা গ্রহন করছেন। এতে শ্রমিকদের দুর্ভোগ বেড়ে গেছে।

Manual8 Ad Code

স্থানীয় চা শ্রমিকরা জানান, চিকিৎসাধীন শিশু মৃত্যুর পর ২৭ মার্চ বিক্ষোব্দ শ্রমিকদের এক পর্যায়ে শান্ত করা হলেও নিরাপত্তার কথা বলে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করেছেন। এতে আমাদের শ্রমিকরা চিকিৎসা সুবিধা বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকরা হাসপাতালে এসে চিকিৎসা কার্যক্রম শুরু করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি।

Manual2 Ad Code

স্থানীয় চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, ক্যামেলিয়া হাসপাতালে দ্রুত চিকিৎসা সেবা শুরু, অতীতের মত সব ধরণের অপারেশন চালু করা, ঐশী রবিদাসের মৃত্যুর কারণ তদন্ত করা, হাসপাতালে সংগঠিত অপ্রীতিকর ঘটনার তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Manual2 Ad Code

এ ব্যাপারে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ পর্যবেক্ষণ করছে। কর্তৃপক্ষ ঘটনা খতিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, হাসপাতাল খোলা রয়েছে। তবে নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা উপস্থিত না থাকায় সেবা প্রদান করা যাচ্ছে না। মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে হেড অফিস এবিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে প্রাথমিকভাবে শুনেছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews