ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কমলগঞ্জ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কমলগঞ্জ ব্যাংক ঋণ না পাওয়ায় বন্ধ হলো দেউন্ডি টি কোম্পানীর ৪ বাগান ছাতকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগতিতে অভিভাবকদের ভূমিকা           -কমর জাহান চৌধুরী বড়লেখায় ব্রিজ নির্মাণ- ১ বছরের কাজ চলছে ৪ বছর ধরে নিম্নমানের সামগ্রি ব্যবহারে ভাঙ্গছে রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ওসমানীনগরে তিফিয়া হিফযুল কোরআন একাডেমির পাগড়ি ও সনদ বিতরণ ওসমানীনগর লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা প্রদান কমলগঞ্জে পথরোধ হুমকি ও মানসিক নির্যাতন সইতে না পেরে বিষপান করা স্কুল শিক্ষার্থী মৃত্যু

ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কমলগঞ্জ

  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

আসন্ন পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে দেশের নানা প্রান্ত ঘুরে বেড়ান পর্যটকেরা। প্রতিবছরই ঈদের টানা ছুটিতে হাজারো পর্যটকে মুখর হয়ে ওঠে মৌলভীবাজারের কমলগঞ্জ। তাইতো পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি কমলগঞ্জ। সবুজে ঘেরা চা বাগান দেখতে প্রতিবছরই ঈদের ছুটিতে কমলগঞ্জে ভিড় জমান পর্যটকেরা। তবে এবারের চিত্রও ভিন্ন নয়। ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে অনেকেই বেছে নিয়েছেন কমলগঞ্জকে। পবিত্র ঈদুল আজহার ছুটি মানেই পরিবার-পরিজন নিয়ে একটু স্বস্তির সময়। ব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সুযোগ। আর সেই সুযোগকে আরও রঙিন করে তুলতে ভ্রমণপিপাসুদের ডাকছে মৌলভীবাজারের কমলগঞ্জ। সবুজে ঘেরা চা-বাগান, অরণ্যের নিস্তব্ধতা, হাওরের বিস্তৃত জলরাশি আর পাহাড়ি ঝরনার সৌন্দর্যে সাজানো এই জনপদ এখন ঈদের পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত। মৌলভীবাজার জেলার সর্বাধিক পর্যটন কেন্দ্র রয়েছে কমলগঞ্জ উপজেলায়।

পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাময় কমলগঞ্জ উপজেলায় ২০টিরও বেশি পর্যটন কেন্দ্র রয়েছে। জীব বৈচিত্র্যে ভরপুর কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, নয়নাভিরাম মাধবপুর লেক, হামহাম জলপ্রভাত, মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যের বাহক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, পদ্ম ছড়া লেক, বণ্যপ্রাণীর অভয়ারণ্য রাজকান্দি বন, শমশেরনগর বিমানবন্দর, প্রাচীন ঐতিহ্যের বাহক লক্ষীনারায়ন দিঘী, ২০০ বছরের প্রাচীন ছয়চিরী দিঘী, শমশেরনগর ক্যামেলিয়া বাঘিছড়া লেক, আলীনগর পদ্মলেক, মাগুরছড়া পরিত্যক্ত গ্যাসফিল্ড, অপরূপ শোভামন্ডিত উঁচু নিচু পাহাড়বেস্টিত সারিবদ্ধ চা বাগানসহ বাংলাদেশের বৃহৎ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী মণিপুরি সম্প্রদায়ের নিরাপদ আবাসস্থল এ উপজেলায়। এছাড়া প্রকৃতির পুজারী খাসিয়া নৃ- গোষ্ঠীসহ গারো, সাঁওতাল, মুসলিম মণিপুরি, টিপরা ও গারোদের নিরাপদ আবাসস্থলও রয়েছে এই উপজেলায়। লেক আর পাহাড়ের মিতালী, সাথে ঝর্ণা কমলগঞ্জের এসব প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিবছর ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক।

এসব পর্যটন কেন্দ্রগুলোতে শুধু দেশী পর্যটকই নয়, বিদেশী পর্যটকদের পদভারে মুখরিত হয় উপজেলার পর্যটন কেন্দ্রগুলো। ইতিমধ্যে বন বিভাগের রেস্টহাউজের পাশাপাশি হীড বাংলাদেশের রেষ্টহাউসসহ অন্যান্য রেষ্ট হাউস ও হোটেলগুলোর রুম অগ্রীম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় পর্যটক পুলিশের পাশাপাশি কমলগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবনধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদে অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর সাথে সদ্য আবিস্কৃত নতুন সংযোজন ফিকল জলধারা যে কোনো পর্যটকের দৃষ্টি কেড়ে নেবে। তাই তো পবিত্র ঈদুল আজহার এসব আকর্ষণীয় পর্যটন স্পট পর্যটকদের বরণ করতে প্রস্তুত করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপার লীলাভূমি কমলগঞ্জের বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সবচেয়ে দর্শণীয় ও আকর্ষণীয়। বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাউয়াছড়া অন্যতম। এই বনের পরিচিতি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি পর্যটন কেন্দ্র। জনপ্রিয়তার দিক দিয়ে সুন্দরবনের পরেই লাউয়াছড়ার অবস্থান। চিরহরিৎ এ বনাঞ্চল বিলুপ্তপ্রায় উল্লুকের নিরাপদ আবাসস্থল। এছাড়াও নানা ধরনের দুর্লভ প্রাণী, কীটপতঙ্গ আর গাছপালার জন্য এ অরণ্য বিখ্যাত।

Manual2 Ad Code

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে অনেক মানুষ শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চান। সেই চাহিদার কথা মাথায় রেখে রিসোর্ট ও কটেজগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং অতিথি সেবার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য প্রস্তুত রাখা হয়েছে চান্দের গাড়ি (জিপ) ও অন্যান্য পরিবহন ব্যবস্থাও।
কমলগঞ্জের অরণ্য নিবাস ইকো রিসোর্টের সহ-ব্যবস্থাপনা পরিচালক এহসান কবির সবুজ জানান, ঈদ উপলক্ষে তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। ঈদের আগেই শতভাগ বুকিং সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম চৌধুরী জানান, পর্যটকরা যাতে নির্বিঘেœ ঈদের ছুটি উপভোগ করতে পারেন। সে জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও কাজ করবে ট্যুরিস্ট পুলিশ।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল বলেন, ঈদকে সামনে রেখে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শুধু প্রস্তুত থাকে না, আমরা সবসময় প্রস্তুত থাকি। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সকলের পাশে আছে। তবে ঈদকে সামনে রেখে পর্যটকেরা যেন নির্বিঘে্ন ঘুরাফেরা করে বাড়ি ফিরতে পারেন সেই ব্যাপারে পর্যটন পুলিশের পাশাপাশি আমাদের থানা পুলিশ সদস্যরা কাজ করছে।

Manual8 Ad Code

যারা ঈদের ছুটিতে প্রকৃতির কাছে হারিয়ে যেতে চান, শহরের কংক্রিটের দেয়াল ছেড়ে সবুজের মাঝে কিছুটা প্রশান্তি খুঁজছেন, তাদের জন্য কমলগঞ্জ হতে পারে আদর্শ গন্তব্য। চা-বাগানের আঁকাবাঁকা পথ, অরণ্যের শীতল ছায়া আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন হাতছানি দিয়ে বলছে এই ঈদে চলে আসুন কমলগঞ্জে। শুধু আনন্দ নয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়েও রয়েছে বিশেষ গুরুত্ব। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসন, র‌্যাব এবং বিজিবি সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!