বড়লেখায় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী- পাহাড় ও সমতলে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করবে সরকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

বড়লেখায় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী- পাহাড় ও সমতলে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করবে সরকার

  • শুক্রবার, ২৯ মে, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলে বসবাসকারি জনগণের বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। নাগরিক সুবিধা প্রদানে সমতল ও পাহাড়ের মানুষের মধ্যে থাকবে না কোনো বৈষম্য।

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পাহাড় অঞ্চলে বসবাসকারি খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর বছরের পর বছর চলে আসা ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

Manual1 Ad Code

মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চা বাগান পরির্দশনে গেলে রাত ৮টায় চা বাগান বাংলোয় বড়লেখায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সীমান্ত চোরাচালান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসবের সঙ্গে জড়িত যে-ই হোক, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিতে এবং মাদক, সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজদের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে তিনি বড়লেখা থানার ওসি ও ইউএনও’কে নির্দেশ দেন।

বড়লেখার পর্যটন খাত প্রসঙ্গে এক প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই অঞ্চলে বিশেষ করে হাকালুকি হাওর, মাধবকু- জলপ্রপাত, ইকোপার্ক ও চা বাগান কেন্দ্রিক পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকার পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠিত হয়েছে। সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে। যা এই এলাকার পর্যটন খাতকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual1 Ad Code

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মাধবকু- পর্যটন এলাকার ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Manual5 Ad Code

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খান, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, প্রচার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এজে লাভলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!